🇺🇸 চলো, একদিন হাঁটি… পেলহ্যামের দিকে
চলো, একদিন হেঁটে যাইপেলহ্যাম বে পার্ক—যেখানে নিউ ইয়র্কের ব্যস্ততাএকটু ফসকে গিয়ে হারায় ওক পাতার ছায়ায়।ব্রঙ্কস তখন আর ‘ব্রঙ্কস’ নয়,ওটা যেন হারিয়ে যাওয়া ঢাকার শ্যামল বিকেল,বা নর্দার্নের শেষ স্টপেজ—যেখানে শহর থামে,
